গাইবান্ধা-৫ উপনির্বাচনে বিজয়ী আ.লীগের রিপন
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার রাত সোয়া ৮টার দিকে ফুলছড়ি ও সাঘাটা উপজেলা পরিষদের হলরুম থেকে এই ফলাফল ঘোষণা করেন সহকারী রির্টানিং কর্মকর্তা আবদুল মোত্তালিব ও কামরুল ইসলাম।
নির্বাচনে মোট ১৪৫ কেন্দ্রের ফলাফলে রিপন ৭৮ হাজার ২৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) অ্যাডভোকেট গোলাম শহীদ রনজু পেয়েছেন ৪৪ হাজার ৭৫২ ভোট।
সর্বমোট ১৪৫ কেন্দ্রের মধ্যে ফুলছড়ি উপজেলার ৫৭ কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছে ২৩ হাজার ৭৮৭ ভোট ও লাঙল প্রতীক পেয়েছে ১২ হাজার ২৯৩ ভোট। এছাড়া সাঘাটা উপজেলার ৮৮টি কেন্দ্রে নৌকা প্রতীক ৫৪ হাজার ৪৯৮ ভোট ও লাঙল প্রতীক পেয়েছে ৩২ হাজার ৪৫৯ ভোট। ফলে ৩৩ হাজার ৫৩৩ ভোটে জয়ী হয়েছেন মাহমুদ হাসান রিপন।
আরও পড়ুনঃ রমজান মাসে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর





