জাতীয় ফিচার

“গণ-অভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না”

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, নিহতদের তালিকাটি চলমান থাকায় পূর্বনির্ধারিত স্মরণসভাটি ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। এখন পর্যন্ত ৭২৮ জন শহীদকে তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদফতর। আহত হয়েছে ২০২৬৩ জন। চূড়ান্ত তালিকা আসার পর স্মরণসভা তারিখ ঠিক হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা জানান, ডক্টর মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে ৭ সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

এর আগে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণসভা আগামী ১৪ সেপ্টেম্বর হবে বলে জানিয়েছিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই স্মরণসভার খরচ ধরা হয়েছে ৫ কোটি টাকা।

আরও পড়ুনঃ “প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চাই”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র