জাতীয় ফিচার

“ক্ষমতাসীনরা দেশের টাকা পাচার করছে, লুটপাট করছে”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীনরা দেশের টাকা পাচার করছে, লুটপাট করছে। সরকারকে তাদের গড়া স্বর্গ থেকে বিদায় নিতে হবে। সময়ের ব্যাপার মাত্র।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ঘাটে ঘাটে চাঁদা দিতে হয় যুবলীগ, আওয়ামী লীগকে। এ আয় দিয়ে রিকশাচালকরা চলতে পারছেন না। সরকার তাদের ওপর স্টিমরোলার চালাচ্ছে।

বৈধভাবে আয় করার এখন কোনও রাস্তা নেই মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, তাই অবৈধ রিকশা রাস্তায় নামছে।

ক্ষমতাসীনরা নিজেদের ব্যর্থতা ঢাকতে শ্রমিক অসন্তোষের সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, অটোরিকশা চালকদের প্রতিবাদ মূলত সরকারের সার্বিক ব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে পুঞ্জিভূত ক্ষোভ প্রকাশ পেয়েছে। সাধারণ মানুষের বৈধভাবে আয় করা সীমিত হয়ে আসছে বলেই সরকারের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দাম বাড়লো

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র