জাতীয় ফিচার

কোনো সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না: খাদ্য উপদেষ্টা

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বিগত আমন ধান সংগ্রহ অভিযানে কোনো সিন্ডিকেট ছিলো না, বোরো সংগ্রহেও কোনো সিন্ডিকেট থাকবে না। বিগত সরকারে আমলে কি হয়েছে, না হয়েছে তা আমার জানা নেই। তবে এখন কোনো সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘সরকারিভাবে ধান চালের দাম নির্ধারণ না করা হলে মধ্যস্বত্বভোগী ভোগী ব্যবসায়ীরা কম দামে কৃষকের ধান কিনে নেবে তাই সরকারিভাবে ধান চালের দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান ও চালের দাম গেল বারের চেয়ে চার টাকা বেশি নির্ধারণ করা হয়েছে। এতে কৃষক লাভবান হবেন।’

সরকার প্রতিকেজি ধান ৩৬ টাকা ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে জানিয়ে আলী ইমাম মজুমদার বলেন, ‘বাজারে চালের মূল্য কিছুটা বাড়তে পারে। কৃষক পরিশ্রম করে ধান উৎপাদন করে তাদের উপযুক্ত মূল্য দিতে না পারলে কৃষক ধান চাষের আগ্রহ হারিয়ে ফেলবেন।’

সিলেট বিভাগ থেকে আতপ সিদ্ধ চাল দুটোও সংগ্রহ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘সারা দেশে আতপ চালের জন্য কোথাও বরাদ্দ দেয়া হয়নি, কিন্তু সিলেট বিভাগে দেয়া হবে। গতবার ১৩ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিলো এবার ১৪ লাখ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। গেলবার তিন লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছিলো এবার সাড়ে তিন লাখ মেট্রিক টন সংগ্রহ করা হবে। যে জেলায় ধান সংগ্রহ কম হবে সে জেলার বরাদ্দ করা ধান সুনামগঞ্জ থেকে কেনার ব্যবস্থা করা হয়েছে। ডিসি ফুডের সে ক্ষমতা দেয়া হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র