জাতীয় ফিচার

কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর মোড়ে মোড়ে অবরোধ

কোটা সংস্কার ও সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর মোড়ে মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আজ সোমবার বিকেল চারটা থেকে রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব, নীলক্ষেত, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, আঁগারগাও, মৎস্য ভবন ও গুলিস্তানসহ বিভিন্ন মোড় অবরোধ করে রেখেছেন শিক্ষাথীরা।

আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের দ্বিতীয় দিনে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচল বন্ধ করে অবস্থান নেন তারা। অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনও পরিবহন চলতে না দেয়ায় কার্যত স্থবির হয়ে পড়েছে ঢাকা।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৮ জুলাই) বিকেল চারটা থেকে রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব, নীলক্ষেত, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, আঁগারগাও, মৎস্য ভবন ও গুলিস্তানসহ বিভিন্ন মোড় অবরোধ করে রেখেছেন শিক্ষাথীরা। যেখানে যে গাড়ি ছিল, সেখানেই সেগুলো আটকে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিস শেষে ঘরে ফেরা মানুষ। অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে মাইকে ঘোষণা দেন, আমাদের যৌক্তিক দাবির জন্য আমরা সড়ক অবরোধ করেছি। জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন আমরা চলতে দেব না। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাব না। কাউকে ঘটাতেও দেব না। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রিলি, রিটেন, ভাইভা দিয়ে সাধারণ মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে, তবে কোটার কারণে কেউ চাকরিও পেয়ে যাচ্ছে। এটা অবশ্যই বৈষম্য। আমরা কষ্ট করে পড়াশোনা করি। কোটার কারণে কেউ সুবিধা পাক, তা আমরা চাই না।

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৬৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র