অর্থ-বাণিজ্য

কৃষিখাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সুইজারল্যান্ডকে বিনিয়োগে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কৃষিপ্রধান বাংলাদেশের কৃষিখাতের অবাধ সম্ভাবনাকে কাজে লাগাতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সেগফ্রিড রেংগলিকে বাংলাদেশের কৃষিখাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, কৃষিপ্রধান অর্থনীতি বাংলাদেশের কৃষিখাত অপার সম্ভাবনাময়। এ সম্ভাবনাকে কাজে লাগাতে এখানে বিনিয়োগ প্রয়োজন।

রেংগলি বিনিয়োগের আশ্বাস দিয়ে বলেন, কৃষিখাতে বিনিয়োগের পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণে বাংলাদেশকে সহযোগিতা করবে সুইজারল্যান্ড। এছাড়া বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের পাশে থাকতে তার দেশ বদ্ধপরিকর বলেও জানান রেংগলি।

বাণিজ্যমন্ত্রী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে জোর দিয়ে বলেন, ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন সম্পন্ন করছে বাংলাদেশ। এলডিসি পরবর্তী সময়ে মুক্ত বাণিজ্যের কোনো বিকল্প নেই। বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ হাবে পরিণত হচ্ছে।

এর আগে সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) বিনিয়োগের জন্য সুইজারল্যান্ডের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ বেগুনি খাবার ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থ-বাণিজ্য ফিচার

“ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে”

টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায়, চিনির দাম কম রাখতে ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও
অর্থ-বাণিজ্য ফিচার

ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করলো ইজিপ্ট এয়ার

ঢাকা কায়রো রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে কেক কেটে এর অনুষ্ঠানিক