জাতীয় ফিচার

কুষ্টিয়ায় মোটরসাইকেল রেসে ৩ জনের মৃত্যু

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

ঝিনাইদহ থেকে কুষ্টিয়া যাওয়ার পথে প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালাতে গিয়ে মোটরসাইকেল সড়কে আছড়ে পড়ে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী জানান, “রাতে ঝিনাইদহ থেকে ৮-১০টি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন একদল তরুণ। বটতৈল এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।”

নিহতরা হলেন কুষ্টিয়া শহরের মোহিনী মিল এলাকার জুয়েল (২১), কুমাড়গাড়া এলাকার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২২) ও মনোহর শেখের ছেলে রাহুল (২২)। এছাড়া গুরুতর আহত শহরতলীর চেড়হাস এলাকার বিপ্লব (২০) নামের যুবককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র