কুষ্টিয়ায় মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পিতা ও পুত্র নিহত হয়েছেন।
আজ শুক্রবার রাত নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি দেবব্রত রায়।
নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী পিতা শাজাহান আলী (৬২) ও পুত্র শামিম (৩২)। নিহতদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাধপুর গ্রামে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি দেবব্রত জানান, শহর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফেরার পথে কোনো যানবাহনের চাপায় তারা নিহত হয়েছেন । তবে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ “বিএনপিকে বোঝানো হবে জনসমাগম কাকে বলে”





