অন্যান্য দেশ সংযোগ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মানিক মিয়া (৩৫)।

আজ শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-২এস এর কাছে শৌলমারী ইউনিয়নের বেহুলারচর সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে মানিক মিয়াসহ ১৫-২০ জনের একটি চোরাকারবারি দল গরু পাচারের জন্য বেহুলারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-২এস এর কাছে যায়। এসময় ভারতের ৪৫ ব্যাটালিয়নের কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে বুকের ডানপাশে গুলিবিদ্ধ হয়ে মানিক মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে সঙ্গীরা তার মরদেহ অন্যত্র সরিয়ে গোপনে দাফনের চেষ্টা করেন। দুপুরের দিকে খবর পেয়ে পুলিশ বন্দবের ইউনিয়নের বাঞ্ছারচর এলাকা থেকে মানিকের মরদেহ উদ্ধার করে থানায় আনে।

এ বিষয়ে জামালপুর বিজিবির ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরিকি বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনো নিশ্চিত হতে পারিনি।

আরও পড়ুনঃ হাইপোথাইরয়েডিজমের সমস্যায় ভুগলে খাবারগুলো থেকে দূরে থাকুন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য