জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“কল্পনা ভিত্তিক নয়, বাস্তবায়নযোগ্য ইশতেহার দেবে আওয়ামী লীগ”

কল্পনা ভিত্তিক নয়, বাস্তবায়নযোগ্য ইশতেহার দেবে আওয়ামী লীগ এবং দল এটি বাস্তবায়নে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক।

আজ শনিবার আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপকমিটির সভায় এ কথা বলেন তিনি।

ড. আব্দুর রাজ্জাক বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। যুদ্ধ সহসা থামবে না। আন্তর্জাতিক বাজারেও পণ্যের দাম বেড়েছে। এসব বিষয় মাথায় রেখেই ইশতেহার প্রণয়ন করা হবে।

তিনি আরও বলেন, জনগণ ও পেশাজীবীদের মতামত নেয়া হয়েছে। বাজার স্থিতিশীল করা এবং অর্থনৈতিক স্থবিরতা দূরীকরণের দিক নির্দেশনা চান তারা।

ড. আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচনকে ঘিরে গুজব ছড়ানো হচ্ছে। নির্বাচন বানচালের উদ্দেশ্যে জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। তবে কোনো কিছুই সফল হবে না। নির্বাচন যথাসময়েই হবে।

তিনি বলেন, কোনো আন্দোলন, হুমকি নির্বাচন বন্ধ করতে পারবে না, কোনো অরাজকতা করতে দেয়া হবে না। সুন্দর একটি নির্বাচন উপহার দেবে আওয়ামী লীগ সরকার।

আরও পড়ুনঃ ‘দুই রাষ্ট্র’ সমাধান ও স্বাধীন ফিলিস্তিনের অধিকারকে সমর্থন করে ভারত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র