কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মাঝ নদীতে অনশন
কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মাঝ নদীতে অনশন করেছেন সাম্পান মাঝি ও পরিবেশ সংগঠনের কর্মীরা।
বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা প্রায় ৮ ঘণ্টা চলে এ অনশন কর্মসূচি।
সাম্পান মাঝিদের পাশাপাশি সাম্পান মাঝি ও চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনসহ পাঁচ সংগঠনের নেতাকর্মীরা অনশনে যোগ দেন।
অনশনকারীরা জানান, ২০১৯ সালে হাইকোর্ট প্রদত্ত চূড়ান্ত রায় অনুসারে নদী ও তীর দখল করে গড়ে উঠা ২১৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না।
আগামী ১৫ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী তীরে টিকে থাকা আড়াই শতাধিক বনজ ও ওষুধি গাছ সংরক্ষণ করতে হবে। অন্যথায় আদালতের আদেশ অবমাননার অভিযোগ এনে যথাযথ আদালতে রিট আবেদন করা হবে বলে জানান নেতারা।
বাংলাদেশ পরিবেশ ফোরামের সিনিয়র সহসভাপতি প্রফেসর ড. ইদ্রিস আলী বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কর্ণফুলী দখল-দূষণ করে পঙ্গু করা হচ্ছে। মৃতপ্রায় কর্ণফুলীর অবৈধ স্থাপনা অচিরেই উচ্ছেদ করতে হবে।
আরও পড়ুন: ডিম ছুড়ল যুবক, নির্বিকার ব্রিটেনের রাজা





