অন্যান্য দেশ সংযোগ ফিচার

কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০২৩ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০২৩ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষে দুই দিনব্যাপী কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০২৩ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার প্রধান অতিথি হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জেডআই ফাউন্ডেশনের অংশীদারিত্বে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিডব্লিউইআইসি) আয়োজিত ফোরাম সম্মেলন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই দিনের ফোরাম সম্মেলন বাংলাদেশ সরকারের বিনিয়োগ প্রসারের লক্ষে অগ্রসর হতে সাহায্য করবে, যা অভূতপূর্ব অর্থনৈতিক অর্জন ও গতিশীল শিল্প খাতের সম্ভাবনা প্রদর্শন করবে এবং প্রতিশ্রুতশীল দেশি ও বিদেশি বিনিযোগকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করবে।

তিনি বলেন, আমরা বিভিন্ন দেশের সাথে এফটিএ স্বাক্ষর করার চেষ্টা করছি, যা ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসা এবং বিনিয়োগের পরিবেশকে আরও আরামদায়ক করে তুলবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিডব্লিউইআইসি এর চেয়ারম্যান লর্ড মারল্যান্ড।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং কমনওয়েলথ দেশগুলোর কৌশলগত উপদেষ্টা জিল্লুর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে, টেকসই ও পরিবেশবান্ধব বিনিয়োগ প্রসারের লক্ষে ২০২২ সালে প্রবর্তিত দ্বিতীয় ‘কমনওয়েলথ-বাংলাদেশ বঙ্গবন্ধু গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

আরও পড়ুনঃ “দেশের ৫ মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ৭৮২২ কোটি”

রিপোর্টার

About Author

5 Comments

  1. "বিএনপি-জামাত দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে নানামুখী অপপ্রচার চালাচ্ছে" - Tathya Sangjog

    September 13, 2023

    […] আরও পড়ুনঃ কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট … […]

  2. ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ - Tathya Sangjog

    September 13, 2023

    […] আরও পড়ুনঃ কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট … […]

  3. ৬০ বিঘার বেশি জমির মালিকানা নয় - Tathya Sangjog

    September 13, 2023

    […] আরও পড়ুনঃ কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট … […]

  4. এখন থেকে সর্বোচ্চ ৬০ বিঘা জমির মালিক হতে পারবেন একজন ব্যক্তি - Tathya Sangjog

    September 13, 2023

    […] আরও পড়ুনঃ কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার