কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই রোহিঙ্গার মৃত্যু
কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা।
বুধবার রাত ৯টার দিকে উখিয়ার ঘাট কাস্টমস টিভি টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্স উল্টে দুই রোহিঙ্গা মারা গেছে আর দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ “আগামী বছর থেকে সকল বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা হবে”





