কক্সবাজারে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনদের বরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান বদিউল আলম জিহাদী বলেন, শুক্রবার বিকেলে পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটা এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম ও আব্দুর রশিদের মা বাড়ীর পুকুরে কাপড় ধোয়ার জন্য যান। এ সময় রহিমের ছেলে বাদশা মিয়া এবং রশিদের মেয়ে তাসফিয়া দাদীর পেছন পেছন সেখানে ছুটে যান। ওই দুই শিশুর দাদী কাপড় ধোয়ার পর বাড়ি ফিরলেও তারা সেখানে থেকে যায়।
দুই শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখেন স্বজনরা। পরে তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুনঃ ‘বাংলাদেশ থেকে ব্রুনাইয়ে সরাসরি চলবে বিমান’





