ওট্স দিয়েই বানান কম ক্যালরির ফিরনি
স্বাস্থ্যসচেতন হলে মাত্র ১০ মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারেন ওটসের ফিরনি। এতে আপনার সময় এবং শ্রম দুই-ই বাঁচবে, আবার কম ক্যালোরির এই ফিরনি স্বাস্থ্য রক্ষাও করবে।
আসুন দেখে নেই ওটসের ফিরনি তৈরিতে কি কি লাগছে।
উপকরণ:
১) ওটমিল: আধ কাপ
২) দুধ: ২ কাপ
৩) আপেল: ২টি
৪) চিনি: ৩ টেবিল চামচ
৫) ছোট এলাচ: ২টি
৬) পেস্তা বাদাম: ২ টেবিল চামচ
প্রণালী:
মিক্সিতে ওট্স মিহি করে গুঁড়িয়ে নিন। ভাল করে ধুয়ে নিয়ে, আপেল থেকে দানা বার করে নিয়ে কুরিয়ে রাখুন। এ বার প্যানে দুধ গরম হতে দিন। ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে নিয়ে, গুঁড়ো করে রাখা ওট্স এবং চিনি দিয়ে নাড়তে থাকুন।
ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। এর পর উপর থেকে কুরিয়ে রাখা আপেল এবং ছোট এলাচের গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ঘণ্টাখানেক ফ্রিজে রেখে, উপর থেকে কুচি করা পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।





