এসির গ্যাস থেকে এতো বড় বিস্ফোরণ হতে পারে না; জানালো র্যাবের বোম্প ডিস্পোজাল ইউনিট
র্যাবের বোম্প ডিস্পোজাল ইউনিট জানিয়েছে এসির গ্যাস থেকে এতো বড় বিস্ফোরণ হতে পারে না। যেহেতু বিস্ফোরণের সূত্রপাত আন্ডারগ্রাউন্ডে তাই তাদের ধারণা গ্যাস লিকেজ কিংবা সুয়ারেজ গ্যাস চেম্বার থেকে হতে পারে এমন দুর্ঘটনা।
আজ বুধবার দুপুর ১২টার দিকে বোম্ব ডিস্পোজাল ইউনিট আর ডগস্কোয়াড নিয়ে ঘটনাস্থলে তদন্তের পর একথা জানায় র্যাব।
এদিকে বিষ্ফোরণের কারণ হিসেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, ১ঘটনাস্থলে বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। তবে সবদিক বিবেচনা করেই তদন্ত করা হচ্ছে। নাশকতা, সেপটিক ট্যাংক ও সুয়ারেজ লাইনের গ্যাস সব কিছুই বিবেচনায় নেয়া হচ্ছে।
এদিকে বিস্ফোরণ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লালবাগ জোনের ডিসি জাফর হোসেন।
তিনি জানান, সেনাবাহিনী, রাজউক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে। কমিটি পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আপতত আশপাশের অপারেশন চালিয়ে যাবে ফায়ার সার্ভিস।





