জাতীয় ফিচার

উত্তর প্রদেশে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ শিশুর মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজে শিশুদের ওয়ার্ডে আগুন লেগে অন্তত ১০ শিশু মারা গেছে।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ঝাঁসি জেলার মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) আগুন লাগে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মৃত শিশুদের পরিবার কান্নায় ভেঙে পড়েছে।

হাসপাতালের প্রধান মেডিকেল সুপারিনটেনডেন্ট শচীন মহর বলেন, আগুন লাগার সময় সেখানে ৫৪টি শিশু ভর্তি ছিল। আগুন লাগার ফলে অনেক শিশু আটকা পড়েছিল। অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যদের সহায়তায় আটকা পড়া অধিকাংশ শিশুকে উদ্ধার করা গেলেও অন্তত ১০ শিশু মারা গেছে। আহত শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ “আবারও বাংলাদেশে আসতে চান শেখ হাসিনা”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র