বিনোদন

উইল স্মিথের ওপর ক্ষোভ কমেনি ক্রিস রকের

উইল স্মিথের ওপর ক্ষোভ কমেনি ক্রিস রকের

গত মার্চে স্ত্রীকে নিয়ে ঠাট্টা করায় অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে চড় মেরেছিলেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। ঘটনার পর কেটে গেছে অনেকটা সময়। ক্রিসের কাছে ক্ষমাও চেয়েছেন এ অভিনেতা। অবে এতে এই কমেডিয়ানের ক্ষোভ মোটেই কমেনি।

গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লিভারপুলে এক শো চলার সময় ওই ঘটনা নিয়ে মন্তব্য করেন ক্রিস।

এই শোর সহ শিল্পী ডেভ চ্যাপেল একপর্যায়ে ক্রিসকে জিজ্ঞেস করেন, ওই বাজে ঘটনায় (অস্কারে চড়-কাণ্ড) আঘাত পেয়েছিলেন কি না?

উত্তরে ক্রিস বলেন, ‘ঠিক…যে কৌতুক করা নিয়ে আমাকে আঘাত করে, যা ছিল আমার বলা সবচেয়ে সুন্দর কৌতুক।’

এর আগে গত জুলাইতে এক ভিডিও বার্তায় ক্রিসের কাছে ক্ষমা চান স্মিথ। ইউটিউবে পোস্ট করা ভিডিওতে এ অভিনেতা বলেন, ‘আমি গভীরভাবে অনুতপ্ত। ওই সময় আমার ওই আচরণ করার কোনো কারণই ছিল না। তবে যেহেতু মানুষ, আমি ভুল করেছি। ক্রিস, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার আচরণ ছিল অগ্রহণযোগ্য। তুমি যখনই চাইবে, আমি তোমার সঙ্গে কথা বলতে প্রস্তুত।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের