ইস্তাম্বুলের ব্যস্ততম সড়কে বিস্ফোরণে নিহত ৬
তুরস্কের ইস্তাম্বুলের ব্যস্ততম সড়কে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।
রোববার ৪টা ২০ মিনিটে ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউর ব্যস্ত এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে তাকসিম এলাকার গভর্নর আলী ইয়ারলিকায়া এক টুইটে বলেন, বিকেল ৪টা ২০ মিনিটে বিস্ফোরণটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিকট শব্দে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে ইস্তিকলাল এলাকা। এতে আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন পথচারীরা। তাৎক্ষণিকভাবে কয়েকজন আহতের কথা বলা হলেও সময় গড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে হতাহতের সংখ্যা।
তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। এটি সন্ত্রাসী হামলা কিনা সেবিষয়েও পরিষ্কার নয় পুলিশ।





