জাতীয়

ইরাকে কুর্দিদের ওপর ইরানের হামলায় নিহত ১৩

ইরাকে কুর্দিদের ওপর ইরানের হামলায় নিহত ১৩

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরাকি কর্মকর্তারা।

গণমাধ্যমের খবর অনুযায়ী, হামলায় নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও আছেন বলে খবর পাওয়া গেছে। ইরানের ইসলামিক রেভ্যুলেশন গার্ড কোর বলেছে, সাম্প্রতিক ‘দাঙ্গায়’ সমর্থন দেওয়া ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের’ ওপর হামলা চালিয়েছে তারা। যে এলাকাগুলোতে হামলা চালানো হয়েছে সেগুলো ইরানের কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি বলে দাবি করেছে তেহরান।

কুর্দি মানবাধিকার গোষ্ঠী হেনগাও সোমবার বলেছে, নিরাপত্তা বাহিনীগুলোর হাতে আমিনি হত্যার প্রতিবাদকারী ১৮ কুর্দি বিক্ষোভকারী নিহত, ৮৯৮ জন আহত ও হাজারেরও বেশি গ্রেপ্তার হয়েছে।

ইরান মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, সারা দেশে এ পর্যন্ত ৭৬ জন প্রতিবাদকারী নিহত হয়েছে। তবে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সারা দেশে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সরকারপন্থি মিলিশিয়া বাহিনীর সদস্যসহ মোট ৪১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনকে নতুন করে ১১০ কোটি ডলার দিবে যুক্তরাষ্ট্র

ইরানের কর্তৃপক্ষ দেশজুড়ে অস্থিরতার জন্য ‘বিদেশি শত্রুদের’ সঙ্গে সম্পর্ক থাকা ‘দাঙ্গাকারীদের’ দায়ী করেছে। এই সুযোগে প্রতিবেশী ইরাক থেকে সরকারবিরোধী ইরানি কুর্দি গোষ্ঠীগুলো ইরানের কুর্দি এলাকাগুলোতে প্রবেশ করে ‘নিরাপত্তাহীনতার বীজ বপন’ করছে বলে অভিযোগ করেছে তারা।

বুধবার ইসলামিক রেভ্যুলেশন গার্ড কোর জানিয়েছে, তারা ডেমোক্রেটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান (পিডিকেআই) ও কুর্দিস্তান ফ্রিডম পার্টি (পিএকে) তথা কোমালার মূল ঘাঁটিতে ‘নির্ভুলভাবে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ও অস্ত্রসজ্জিত ড্রোনযোগে’ হামলা চালিয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র