ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ার সুমাত্রায় ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে একজন নিহত হয়েছেন, আহত হয়েছে ১১ জন।
উত্তর সুমাত্রা প্রদেশের উপকূলীয় শহর সিবোলগা থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এটির গভীরতা ছিল ১৩ কিলোমিটার (৮ মাইল)।
আরও পড়ুনঃ রাশিয়ার দাবিকে কখনোই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র : বাইডেন
কেন্দ্রস্থল থেকে নিকটতম তারুতুং গ্রামে নিরাপদে পালিয়ে যাওয়ার সময় ৬২ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ১১ জন আহত হওয়ার পাশাপাশি ওই গ্রামের ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
গত আগস্টের শেষের দিকে মাত্র দুদিনে তিনবার ভূমিকম্পে কাঁপে দ্বীপটি। গত ২৯ আগস্ট সুমাত্রায় আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। এর কয়েক ঘণ্টা আগে সেখানে আঘাত হানে ৫ দশমিক ২ মাত্রা ও ৫ দশমিক ৪ মাত্রার আরও দুটি ভূমিকম্প।






ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - tathyasangjog
October 1, 2022[…] আরও পড়ুনঃ ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প […]