দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ইথিওপিয়ায় সামরিক বাহিনী-মিলিশিয়াদের লড়াইয়ে নিহত ১৮৪

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

ইথিওপিয়ার আমহারা অঞ্চলে সামরিক বাহিনী এবং মিলিশিয়াদের মধ্যে লড়াইয়ে কমপক্ষে ১৮৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

সহিংসতা দমনে সরকার জরুরি অবস্থা জারি করেছে। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, দেশব্যাপী এক হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে অনেকেই জাতিগত আমহারা অঞ্চলের তরুণ সদস্য বলে জানা গেছে।

এ বিষয়ে মন্তব্য করার জন্য ইথিওপিয়া সরকারের মুখপাত্রের কাছে অনুরোধ করা হলেও তিনি তাৎক্ষণিভাবে সাড়া দেননি। ইথিওপিয়ার দ্বিতীয় সর্বাধিক জনবহুল অঞ্চল আমহারা। কিন্তু সরকার এ অঞ্চলের নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ এনেছে অধিকাংশ বাসিন্দা। তবে সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে। এসব কারণেই মূলত সংঘাতের সূত্রপাত।

মাসব্যাপী চলা লড়াইয়ের প্রথমদিকে স্থানীয় বেসামরিক যোদ্ধারা সরকারি বাহিনীগুলোকে হটিয়ে দিয়েছিল, কিন্তু পরে তারা ওই অঞ্চলের প্রধান শহরগুলো ফের নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, ফেডারেল বাহিনীর সদস্যরা নির্দিষ্ট শহরগুলোতে তাদের উপস্থিতি ফের জোরদার করেছে আর ফানো মিলিশিয়ারা গ্রামীণ এলাকাগুলোর দিকে পিছু হটেছে বলে জানা গেছে। ওই বিবৃতিতে হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনসহ অন্যান্য অপব্যবহার বন্ধ করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ “বুদ্ধিজীবীদের বিবৃতি কি বুদ্ধি খাটিয়ে শ্রমিকদের বঞ্চিত করার জন্য”

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য