খেলা ফিচার

ইতিহাসের সবচেয়ে বেশি প্রাইজমানি পাচ্ছে আর্জেন্টিনা

এবারের কাতার বিশ্বকাপই ছিল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। আর তাই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল পাচ্ছে ইতিহাসের সবচেয়ে বেশি প্রাইজমানি। শিরোপাজয়ী দলের জন্য বরাদ্দ ৪২ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৯ কোটি টাকা।

কাতার বিশ্বকাপে এবার মোট প্রাইজমানি ছিল ৪৪০ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় যা কিনা ৪ হাজার ৬০০ কোটি টাকার মতো।

২০১৮ বিশ্বকাপ জেতা ফ্রান্স পেয়েছিল আর্জেন্টিনার চেয়ে ৪ মিলিয়ন কম, ৩৮ মিলিয়ন ইউএস ডলার। এবার তারা হয়েছে রানারআপ। আর্থিক পুরস্কার হিসেবে পাচ্ছে ৩০ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ৩১৩ কোটি টাকা)।

তৃতীয় হয়েছে ক্রোয়েশিয়া। তারা পাচ্ছে ২৭ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ২৮২ কোটি টাকা)। চতুর্থ হওয়া মরক্কো পাচ্ছে ২৫ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ২৬১ কোটি টাকা)।

কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চার দল পাবে ১৭ মিলিয়ন ইউএস ডলার করে (প্রায় ১৭৭ কোটি টাকা)। শেষ ষোলো থেকে বাদ পড়া আট দল ১৩ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ১৩৫ কোটি টাকা)।

গ্রুপপর্ব থেকে বাদ পড়া বাকি ১৬ দল পাবে ৯ মিলিয়ন ডলার করে (প্রায় ৯৪ কোটি টাকা)। এখানে তিন ম্যাচে জেতা কিংবা হারা সব দলই পাবে সমান অর্থ।

আরও পড়ুনঃ অবশেষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার