ইতালিতে ৮ অভিবাসীর মরদেহ উদ্ধার
ইতালির ল্যাম্পুডেসা দ্বীপে উপকূলরক্ষী বাহিনী এক জাহাজ থেকে আট অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার গভীর রাতে ইতালির উপকূলরক্ষী বাহিনী এক জাহাজ সাগর থেকে পরিত্যক্ত অবস্থায় দ্বীপে নিয়ে আসে। এ সময় ওই জাহাজ থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়।
এ বিষয়ে ল্যাম্পেডুসা দ্বীপের মেয়র ফিলিপ্পো মানিনো এএফপিকে জানিয়েছেন, ওই জাহাজের আরও দুই আরোহী এখনও নিখোঁজ রয়েছেন। যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও চার মাস বয়সী শিশু ছিল বলে জানিয়েছেন তিনি। মালি, আইভরি কোস্ট, গিনি, ক্যামেরুন, বুরকিনা ফাসো এবং নাইজার থেকে আসা এইসব অভিবাসীদের দ্বীপের অভ্যান্তরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। মেয়র মানিনো জানান, ক্ষুদ্র দ্বীপটিতে শত শত উদ্বাস্তু এবং অভিবাসীদের আগমন ঘটছে। এইসব অবৈধ অধিবাসীদের উদ্ধারে তাদের প্রায় এক ছেড়ে দেয়া হয়েছে।অভিবাসী ঢল ঠেকাতে ইতালি সরকারের সমর্থন চেয়েছেন তিনি।
আরও পড়ুনঃ “পাঠ্যবই নিয়ে মিথ্যাচারে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই”





