আসিয়ান সম্মেলনে যোগ দিলেন রাষ্ট্রপতি
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আসিয়ানের চেয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশেষ আমন্ত্রণে ইন্দোনেশিয়ার জাকার্তায় ৪৩তম এ শীর্ষ আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন।
মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী অধ্যাপক ড. রেবেকা সুলতানা জাকার্তা কনভেনশন সেন্টারে পৌঁছলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তাদের স্বাগত জানান।
তিন দিনব্যাপী এবারের সম্মেলনে আসিয়ানের সদস্য দেশ এবং এর সহযোগী দেশগুলো ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। পরে আসিয়ান নেতৃবৃন্দের সঙ্গে ফটোসেশনে অংশ নেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন।
আগামীকাল-বুধবার (৬ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দেয়া নৈশভোজে অংশ নিবেন রাষ্ট্রপতি। এছাড়া বৃরহস্পতিবার (৭সেপ্টেম্বর) জাকার্তার কনভেনশন সেন্টারে ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সূত্রঃ বাসস






বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ ঢাকায় আসছেন - Tathya Sangjog
September 5, 2023[…] আরও পড়ুনঃ আসিয়ান সম্মেলনে যোগ দিলেন রাষ্ট্রপতি […]
১০ সেপ্টেম্বর ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ - Tathya Sangjog
September 5, 2023[…] আরও পড়ুনঃ আসিয়ান সম্মেলনে যোগ দিলেন রাষ্ট্রপতি […]