আর্জেন্টিনায় বজ্রঝড়ের আঘাতে নিহত ১৩
আর্জেন্টিনার উপকূলীয় শহর বাহিয়া ব্লাঙ্কায় বজ্রঝড়ের আঘাতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।
বাহিয়া ব্লাঙ্কার মেয়র ফেদেরিকো সুসবিয়েলেস এক এক্স বার্তায় এই মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। শহরটি বুয়েনস আয়ারস প্রদেশের দক্ষিণ প্রান্তের কাছে অবস্থিত, যা আর্জেন্টিনার শীর্ষ শস্য উৎপাদনকারী অঞ্চলগুলোর মধ্যে একটি।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট জাভিয়ের মিলির কার্যালয় ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ও স্থানীয়দের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেন। বজ্রঝড়টি আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার।
আরও পড়ুনঃ সমঝোতায় পৌঁছালো আওয়ামী লীগ ও জাতীয় পার্টি; ৩৭ আসন ছাড়ছে আওয়ামী লীগ





