জাতীয় ফিচার

আমেরিকার স্টাইলে আন্দোলন-বিক্ষোভ দমন করতে বলবো নাকি পুলিশকে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমেরিকার পুলিশ যেভাবে নির্যাতন করেছে, সেই আমেরিকার স্টাইলে আন্দোলন-বিক্ষোভ দমন করতে বলবো নাকি পুলিশকে৷ কেননা, পুলিশকে তো সবসময় ধৈর্য্যের পরিচয় দিতে বলেছি এবং তারা দিয়েছেও।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে থাইল্যান্ড সফরের বিষ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আমেরিকায় বিভিন্ন স্কুল, শপিং মল ও রেস্টুরেন্টে অনবরত গুলি হচ্ছে, আর মানুষ মারা যাচ্ছে। এমন কোনো দিন নেই, সেদেশে গুলি করে মানুষ মারা হচ্ছে না। তাদের সেদিকে নজর দেওয়া উচিত।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ করে তিনি বলেন, এর আগেও আমাদের বাংলাদেশি কয়েকজনকে হত্যা করা হয়েছে। আমরা প্রতিবাদ করেছি এবং বিচার করে তারা আমাকে জানিয়েছে। আমাদের যেটুকু করার সেটা আমরা করে যাচ্ছি। প্রতিবাদ শুধু এখানেই না, আমেরিকায় বসেও প্রতিবাদ জানানো হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ করছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। সেখানে কীভাবে একজন অধ্যাপককে মাটিতে ফেলে দিয়ে হ্যান্ডকাপ পরানো হলো। গ্রেফতার করা হলো। আবার তারা বলে এগুলো নাকি গণতন্ত্রের অংশ!

প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন নিয়ে বলেন, এ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতেই এমপিদের পরিবারের কাউকে না দাঁড়াতে নির্দেশ দেয়া হয়েছে। একথা জানিয়ে তিনি বলেন, যাতে কেউ এ নির্বাচনে না দাঁড়ায়৷ সবকিছু নিজেরাই নেবে, কর্মীরা কিছু পাবে না, তা তো হয় না৷ সেজন্যই এমন নির্দেশনা দেয়া হয়েছিলো৷ অন্য দলগুলো নির্বাচনে আসেন না, তাদের সমর্থন-সক্ষমতা নেই বলে৷

তিনি বলেন, বাম দলগুলো এখন ৯০ ডিগ্রি ঘুরে গেছে৷ তারা তো গণমুখী দল৷ তারা আওয়ামী লীগকে উৎখাত করলে, কারা আসবে ক্ষমতায়? সেটা কি ভেবেছে, সেটা তো বলে না৷ তাই জনগণের সমর্থন পায় না৷

নির্বাচনী ব্যবস্থাটা গণমুখী করার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, অন্য অনেক দেশে নির্বাচন হচ্ছে, সেখানে পর্যবেক্ষক পাঠাবে বাংলাদেশ৷ দেখবো সেখানে কেমন ভোট হয়৷ নির্বাচনী ব্যবস্থাটাকে আমরা আরও গণমুখী করতে চাই৷ প্রভাবমুক্ত নির্বাচন করার জন্যই নির্দেশনা দেয়া হয়েছে দলে৷ মানুষ যাকে চাইবে, তিনিই নির্বাচিত হবেন৷ কথা বলেন শেখ হাসিনা।

আরও পড়ুনঃ “রিমান্ডে নিয়ে মিল্টন সমাদ্দারের সব অপকর্ম বের কর হবে”

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র