জাতীয় ফিচার

আমিরাতে দণ্ডিত বাংলাদেশিদের শাস্তি মওকুফে কথা বলবেন প্রধান উপদেষ্টা

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় আবুধাবিতে যাদের কারাদণ্ড দেয়া হয়েছে তাদের মুক্তির বিষয়ে কাজ চলছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন বলে জানান তিনি।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো গণমাধ্যমকে ব্রিফ করার সময় উপদেষ্টা এ কথা জানান।

এ সময় প্রবাসীদের জন্য সেবার মানোন্নয়নে কাজ চলছে বলেও জানান তিনি। বলেন, প্রবাসীদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিতের বিষয়টিতে লক্ষ্য রাখা হবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় গত ১৯ জুলাই জমায়েত করেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় দাঙ্গা উসকে দেয়ার অভিযোগে তাদের একটি দলকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নাহিদ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আসিফ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র