জাতীয় ফিচার

আমরা তো এমন বিপ্লব চাইনি: সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমরা তো এমন বিপ্লব চাইনি। আমরা যে অধিকার হরণ, স্বৈরাচার থেকে মুক্তি চেয়েছি সেটা পাওয়ার পর যখন আবার এমন বেশি কিছু চিত্র দেখেছি যেখানে ছাত্রদের অংশগ্রহণ ছিল। আমরা জানি না তারা কোন মতাদর্শ ধারণ করে।

আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।

সারজিস বলেন, ‘২০১৩ সালে আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেজাফতে ইসলামের সমাবেশের সময় কান ধরে ওঠবস করানোর সংস্কৃতি শুরু করেছিল। তবে গতকাল ১৫ আগস্ট (বৃহস্পতিবার) কান ধরে ওঠবস করানো ও মোবাইল চেক করাসহ ঘটে যাওয়া কিছু বিতর্কিত কাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’

তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে আমরা কোথাও মারামারি বা ভাঙচুরের মতো ঘটনা ঘটাইনি। তবে এরইমধ্যে অনেক ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। তবে আপনাদের অনুরোধ, কোনো জুলুম অত্যাচার করবেন না।
এখন কোনো প্রতিবিপ্লব হলে তা চক্রান্তের অংশ। আমরা এটি হতে দিতে পারি না। ফলে আমাদের কর্মসূচি ছিল আমরা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ অবস্থান করবো। পরে শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে রাস্তা ছেড়ে জাদুঘেরের সামনে অবস্থান নিই।’

‘কিন্তু ধানমন্ডি-৩২ নম্বরসহ দেশের কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যা আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশের প্রত্যাশা করি তার সঙ্গে যায় না। যেমন, বাবার বয়সি মানুষদের কান ধরে ওঠবস করানো হচ্ছে, মানুষের ফোন চেক করা হচ্ছে, নারীদের গায়ে হাত তোলা হচ্ছে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা দেখেছি,’ যোগ করেন সমন্বয়ক।

সারজিস আলম বলেন, ‘আমরা তো এমন বিপ্লব চাইনি। আমরা যে অধিকার হরণ, স্বৈরাচার থেকে মুক্তি চেয়েছি সেটা পাওয়ার পর যখন আবার এমন বেশি কিছু চিত্র দেখেছি যেখানে ছাত্রদের অংশগ্রহণ ছিল। আমরা জানি না তারা কোন মতাদর্শ ধারণ করে। আমরা খুঁজছি, আমাদের কোন সমন্বয়ক বা সহসমন্বয়ক বা সংশ্লিষ্ট কেউ যুক্ত আছে কি না। আপনাদের কাছে কোনো ভিডিও থাকলে তা আামদের দিয়ে সহায়তা করবেন। যদি কোনো প্রকার সংশ্লিষ্টতা পাই আমরা তাদের বহিষ্কার করবো।’

আরও পড়ুনঃ হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ‘এক থাকার আহ্বান’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র