জাতীয় ফিচার

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে, উদ্ধার তৎপরতা অব্যাহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রাণহানির সংখ্যা ৮০০-এর বেশি হয়েছে। তালেবান সরকারের প্রতিনিধি মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, এই দুর্যোগে প্রায় ২,৫০০ মানুষ আহত হয়েছেন। তিনি বলেন, উদ্ধার কার্যক্রম এখনও চলছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটের দিকে ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎকেন্দ্র ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে, এবং এর গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। ভূমিকম্পের পর কয়েকটি আফটারশক অনুভূত হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে, বিশেষ করে গ্রামীণ এলাকার কাঁচা ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। তালেবান কর্তৃপক্ষ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযানে জোর দিয়েছে, তবে দুর্গম এলাকা এবং অপ্রতুল সরঞ্জামের কারণে চ্যালেঞ্জের মুখে পড়ছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোও ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কুনার প্রদেশের নুরগাল জেলায়। স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ‘শিশুরা ধ্বংসস্তূপের নিচে। বৃদ্ধরা ধ্বংসস্তূপের নিচে। তরুণরাও ধ্বংসস্তূপের নিচে।’

তিনি আন্তর্জাতিক সহায়তার জন্য আকুল আবেদন জানিয়ে বলেন, আমাদের সাহায্য প্রয়োজন। কেউ আসুক এবং ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষদের উদ্ধার করতে সাহায্য করুক। এখানে মরদেহ সরানোর মতো কেউ নেই।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র