জাতীয় ফিচার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘের শুভেচ্ছা

এক ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের জনগণসহ সব ভাষাভাষী মানুষকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ বাংলাদেশ টিম।

আজ মঙ্গলবার জাতিসংঘ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্টে ভিডিও বার্তাটি শেয়ার করে সংস্থাটি।

এ ভিডিও বার্তায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসসহ এদেশে কর্মরত দেশি-বিদেশি কর্মীরা বিশ্বের এবং বাংলাদেশের বিভিন্ন ভাষায় বাংলাদেশের জনগণকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা ও এর ঐতিহ্যের ওপর গুরুত্ব দিয়ে গোয়েন লুইস এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার প্রধান সুসান ভিজে যৌথভাবে প্রকাশিত একটি প্রবন্ধে তারা বলেন, ২১ ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি। বিশ্বের ভাষাগত, সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্যকে কেন্দ্র করেই আমরা দিনটি পালন করি। বাংলা ভাষার স্বীকৃতির জন্য ভাষা আন্দোলনে যারা যোগ দিয়েছিলেন, তাদের প্রতি বিশ্বব্যাপী শ্রদ্ধা নিবেদনের জন্য একুশে ফেব্রুয়ারি পালন করা হয়। ভাষাগত বৈচিত্র্যের সযত্ন লালন ও সুরক্ষার ওপর জোর দিতে হবে। যাতে ভাষার কারণে কোনো বিরোধ ও বৈষম্যের সৃষ্টি না হয়।

বড় ও ছোট, বহুল ও স্বল্পকথিত, বাংলা জাতিগোষ্ঠী ও বিদেশি— সব ভাষার প্রতি সমান শ্রদ্ধাশীল থাকা গুরুত্বপূর্ণ। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে আন্তঃসাংস্কৃতিক আদান-প্রদানে ভাষার বৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে প্রবন্ধে উল্লেখ করেন তারা।

আরও পড়ুন : “নিজের ভাষা বাদ দিয়ে অন্য ভাষা শেখা আধুনিকতা নয়”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র