অন্যান্য জাতীয় দেশ সংযোগ

আটক বিজিপির ৩ সদস্যকে হস্তান্তর করল বিজিবি

বিজিবি-বিজিপি

মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপির) তিন সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ ২ বর্ডার গার্ডের ঝিমংখালি বিওপির এলাকা হতে বিজিপির এ তিন সদস্যকে ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকাসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলি, ওয়াকিটকি, মোবাইল সেট পাওয়া যায়।

বিজিবি সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মিয়ানমারের ৭ বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তিন সদস্য একটি কাঠের নৌকা করে বাংলাদেশে অভ্যন্তরে চলে আসে। তারা টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন ঝিমংখালি বিওপি হতে আনুমানিক ৩ কিলোমিটার পূর্ব দিকে দায়িত্বরত বিআরএম-১৬ হতে প্রায় ৪০০ গজ উত্তর-পূর্ব দিকে শূন্যলাইনের আন্তর্জাতিক সীমারেখার প্রায় ৫০০ গজের ভেতর ঢুকে পড়ে। ঝিমংখালি বিওপির টহলদল স্থানীয় উসমানের ঘেরের পাশের খালের মুখ এলাকা থেকে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে দুটি অস্ত্র, তিনটি ম্যাগাজিনে ৪১ রাউন্ড গুলি, একটি টিওইটি (ওয়াকিটকি) সেট ও একটি ইঞ্জিনচালিত নৌকা এবং ব্যক্তিগত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর তাদের টেকনাফ ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়।

লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ব্যাটালিয়ন সদরে আনার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা অকপটে স্বীকার করেছে পথ ভুল করেই শূন্য রেখা অতিক্রম করে ফেলেছে। এ জন্য ক্ষমাও চেয়েছেন। পরে মিয়ানমারের ৭ বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ ট্রানজিট ঘাট দিয়ে বিজিপির কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ “বিএনপি তাদের পুরনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র