অর্থ-বাণিজ্য ফিচার

“আগুনকে পুঁজি করে কেউ ব্যবসা করতে পারবে না”

 

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আমাদের একটা সুগার মিলে (এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ) আগুন ধরেছে৷ অবশ্যই এটা একটা দুঃখজনক ঘটনা৷ তবে আগুনকে পুঁজি করে কেউ ব্যবসা করতে পারবে না।

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ডি-৮’ এর সুপারভাইজরি কাউন্সিলের ৭ম অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, আগুন বাজারে চিনির সরবরাহ ও দামে কোনো প্রভাব ফেলবে না। বাজারে চিনির কোনো সংকট হবে না।

প্রতিমন্ত্রী বলেন, ওই কারখানার আগুনে অভারঅল বাজারে কোনো ইম্প্যাক্ট পড়বে না৷ গতকাল (সোমবার) রাত থেকে এ বিষয়টি আমার নজরদারিতে আছে৷ আমাদের বিভিন্ন এজেন্সি কাজ করছে৷ আজ (মঙ্গলবার) বিকেলের মধ্যে আমরা সবগুলো ফ্যাক্টারির প্রতিবেদনও পেয়ে যাবো৷

তিনি বলেন, আমি এতোটুকু আশ্বস্ত করতে পারি এই একটি ফ্যাক্টরিতে আগুন লাগার কারণে সাপ্লাই চেইন ব্যাহত হবে না৷ কেউ যদি এটা সুযোগ হিসেবে নিতে চায় তাহলে আমরা তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবো৷ এই আগুনকে পুঁজি করে কেউ যেন ব্যবসা করতে না পারে সে ব্যাপারে আমরা শক্ত হাতে ব্যবস্থা নেবো৷

আরও পড়ুনঃ ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬’র ফাইনালে বাংলাদেশ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার