জাতীয় ফিচার

আগামী সপ্তাহের মধ্যে প্রাথমিকের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল

আগামী সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে শিক্ষা অধিদফতর।

আজ রোববার প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার থেকে এ ধাপের ফল তৈরির কাজ শুরু হবে।

সূত্র জানায়, যে ২২ জেলায় এমসিকিউ ও মৌখিক পরীক্ষা নেয়া হয়েছিল, সেগুলোর মধ্যে ২১ জেলার মৌখিক পরীক্ষার ফল অধিদফতরে এসেছে। একটি জেলার প্রার্থীদের নম্বর আজ আসবে। এর পর সেগুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছে হস্তান্তর করা হবে। সোমবার থেকে ফলাফল তৈরির কাজ শুরু হবে।

সূত্র আরও জানায়, ফল তৈরি হতে সাত দিন সময় লাগবে। সে ক্ষেত্রে আগামী সপ্তাহের যে কোনো দিন ফল প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সংবাদমাধ্যমকে বলেন, দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশের কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি। তবে আগামী সপ্তাহের মধ্যে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার বিজিপির ৪০ সদস্য

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র