জাতীয় ফিচার

“আগামী বছর থেকে সকল বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা হবে”

আগামী বছর থেকে সকল বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র ভর্তি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। জাতীয় মেধা তালিকা হবে, সেই তালিকা অনুসারে ভর্তি হবে।

আজ বুধবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দৌলতপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধনের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং একেবারেই নিষিদ্ধ, সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে র‌্যাগিং বন্ধ করার চেষ্টা করছি। অন্যান্য সামাজিক সমস্যার মতই একটি সমস্যা র‌্যাগিং। শুধুমাত্র আইন করে কিংবা শিক্ষকদের দিয়ে হবে না। র‌্যাগিং বন্ধে মানসিকতা ও একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে।

এ সময় তিনি আরো বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে হয়রানি ও ব্যয় কমেছে। তবে নতুন কোন সিস্টেম চালু করতে গেলে সেখানে কিছু সমস্যা হতে পারে, এ ক্ষেত্রেও কিছু সমস্যা হচ্ছে। এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান মেলা উদ্বোধন করেনএবং মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

রিপোর্টার

About Author

2 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র