জাতীয়

আগামী প্রজন্ম স্মার্ট বাংলাদেশ দেখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলাম। আজকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। আমাদের পরের প্রজন্ম স্মার্ট বাংলাদেশ দেখবে, আমরা রাস্তাটা করে দিয়ে যাবো। আমরা স্মার্ট বাংলাদেশ করবো, কারণ প্রধানমন্ত্রী যা বলেন, তা করে দেখান।

আজ রোববার বিকেলে মিরপুর-১ নাম্বারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি এস এম হানিফ।

এদিকে আগামী ১১ জানুয়ারি ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচির দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কেন অবস্থান করবেন, আমরা তা জানি না। অবস্থান করুক আর যাই করুক, যাদের শাসনামলে দেশ একটা অন্ধকারাচ্ছন্ন দেশে পরিণত হয়েছিল, তাদের ফের ক্ষমতায় আনার কথা এ দেশের জনগণ চিন্তাও করে না।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। বাংলাদেশের মানুষের পাশে থেকে আমরা কাজ করছি। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে। অন্যদিকে আরেকটি দল যারা ষড়যন্ত্রের মাধ্যমে, ক্যান্টনমেন্টের মাধ্যমে ক্ষমতায় এসেছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দীর্ঘসময় যেকোনো উপায়ে তারা ক্ষমতায় ছিলেন। দেশটাকে একটা অন্ধকার রাজ্যে পরিণত করেছিলেন তারা। সবসময় তারা ষড়যন্ত্রের কথা চিন্তা করে। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের কথা চিন্তা করে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র