জাতীয় ফিচার

“আগামীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার হবে”

 

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহায়তা আরও বৃদ্ধিতে আমরা উন্মুখ হয়ে আছি। আগামীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার হবে।

বৃহস্পতিবার দেয়া ওই বার্তায় দেশটির জনসাধারণকেও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় জিএম কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় গৌরবোজ্জ্বল রেকর্ড সৃষ্টি করেছেন। ইতিহাস সৃষ্টি করা এই বিজয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব আরও দৃঢ় করবে। ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমেরিকানদের অকুণ্ঠ সমর্থন বিশ্ব রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আমেরিকার স্বাধীনতা, গণতন্ত্র ও মূল্যবোধকে সমুন্নত রাখতে সমর্থ হবেন ডোনাল্ড ট্রাম্প।’

বার্তায় কাদের আরও বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহায়তা আরও বৃদ্ধিতে আমরা উন্মুখ হয়ে আছি। আগামীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার হবে।’

আরও পড়ুনঃ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র