জাতীয় ফিচার

“আওয়ামী লীগ কোনো ঠুনকো দল নয় যে টোকা দিলে পড়ে যাবে”

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সরকার পতনের অনেক তারিখ দিয়েছে। সেটা তাদের দিবাস্বপ্ন। আওয়ামী লীগ কোনো ঠুনকো দল নয় যে টোকা দিলে পড়ে যাবে।

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, গত জুনে ৭ জন মুক্তিযোদ্ধার সন্তান আদালতে গেলে কোটা পুর্নবহাল করেন আদালত। এটা উচ্চ আদালতে বিচারাধীন। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত মানুষের ভোগান্তি করে রাস্তাঘাট বন্ধ করার পথ পরিহার করা উচিত। আশা করি, দেশের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় দেবেন আদালত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ও সমমনারা কোটা আন্দোলনে প্রকাশ্যে ভর করেছে। এর রাজনৈতিক রং বলার অপেক্ষা রাখে না। এটা কোনো ষড়যন্ত্র আছে কি না তা আন্দোলনের গতিধারায় সময় বলে দেবে।

ওবায়দুল কাদের জানান, আদালতের রায়ের বিরুদ্ধে কোনো আন্দোলনে রাজনৈতিক দল সমর্থন করতে পারে না।

তিনি বলেন, বিএনপি সরকার পতনের অনেক তারিখ দিয়েছে। সেটা তাদের দিবাস্বপ্ন। আওয়ামী লীগ কোনো ঠুনকো দল নয় যে টোকা দিলে পড়ে যাবে।

আরও পড়ুনঃ নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র