অবশেষে ফেসবুকে বিয়ের তারিখ জানালেন বুবলী
সন্তান নিয়ে রহস্যের পর অবশেষে শাকিব খানের সঙ্গে দিয়ে নিজেদের বিয়ে ও ছেলে শেহজাদ খান বীরের জন্মতারিখ জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী।
আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে বুবলী লিখেছেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।
বুবলী তার পেজে জানান, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা।
আরও পড়ুনঃ শাকিব-বুবলীর বিয়ে হয় নারায়ণগঞ্জে, আছে আড়াই বছরের সন্তান
গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেবি বাম্পের ছবি প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সন্তানের বাবা কে, এ নিয়ে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে। এতে শুরু থেকেই জড়িয়ে যায় ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খানের নাম। তবে সেই গুঞ্জন জলঘোলা হতে দেননি শাকিব-বুবলী। এর তিনদিন পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুজনই নিজ সন্তানের খবর প্রকাশ করেন।





