জাতীয় ফিচার

অনির্বাচিত বলেই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কানামাছি খেলছে সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনির্বাচিত বলেই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কানামাছি খেলছে সরকার। অনির্বাচিত বলেই তারা মানবিক করিডর প্রসঙ্গে খোলাসা করছে না। এতে জনমনে সন্দেহ জেগেছে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে ইউনূস সরকার তালবাহানা করছে।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ শক্তি ষড়যন্ত্র করতে সুযোগ পাবে। তাই দ্রুত নির্বাচনের দিনক্ষণ দিতে সরকারের প্রতি আহ্বান জানাই।

এদিকে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, বাক স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। তিনি দাবি করেন, বাকশাল আমলে বন্ধ হওয়া সব গণমাধ্যম খুলে দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

এছাড়া সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। এসময় বিএনপি মহাসচিবসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব দেশ বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায়। দক্ষিণ এশিয়ায় নিরাপত্তাহীনতা রাশিয়া দেখতে চায় না বলেও জানান তিনি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র