জাতীয়

অনির্দিষ্টকালের জন্য ইউরোপে গ্যাস সরবরাহের পাইপলাইন বন্ধ করল রাশিয়া

পাইপলাইনে সংস্কার কাজের অযুহাতে ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান পাইপলাইন নর্ড স্ট্রিম ওয়ান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।

গতকাল (শুক্রবার) জি-সেভেন জোট এক বৈঠকে রুশ জ্বালানি তেলের আমদানি মূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ করতে একমত হওয়ার পরই, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় রাশিয়া। একইসাথে রাশিয়া হুঁশিয়ার করেছে যে সব দেশ রুশ তেলের সর্বোচ্চ আমদানি মূল্য বেঁধে দেওয়ার চেষ্টা করবে তাদের কাছে তেল বিক্রি করা হবেনা।

এর আগে ইউরোপ-মুখী নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনে সংস্কার কাজের যুক্তিতে তিনদিনের জন্য গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয় রাশিয়া। শনিবার তা পুনরায় চালুর কথা থাকলেও রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি সংস্থা গ্যাজপ্রম জানিয়েছে পাইপলাইনে ছিদ্র শনাক্ত হওয়ায় পাইপলাইন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে।

এদিকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বলেছেন রাশিয়ার এই পদক্ষেপ “দুঃখজনক হলেও একেবারে অপ্রত্যাশিত নয়। গ্যাসকে অস্ত্র হিসাবে ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নের সংকল্প দুর্বল করা যাবেনা। জ্বালানি স্বনির্ভরতার জন্য আমাদের চেষ্টা আরও বেগবান হবে। নিজেদের জনগণ এবং ইউক্রেনের স্বাধীনতাকে সমর্থন করা আমাদের কর্তব্য।”

তবে রাশিয়া জ্বালানিকে অস্ত্র হিসাবে ব্যবহারের কথা অস্বীকার করছে। তাদের কথা – পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে পাইপলাইন রক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে পড়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র