অন্যান্য দেশ সংযোগ ফিচার বিশ্ব সংযোগ

রাশিয়া থেকে অক্টোবরে আসবে ইউরেনিয়াম

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, অক্টোবরের প্রথম সপ্তাহেই রাশিয়া থেকে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম পাঠানো হবে।

আজ শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়টি জানান তিনি। পরে এ নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

সাংবাদিকদের তিনি জানান, ইউরেনিয়াম পরিবহন ও আমদানির আনুষ্ঠানিকতায় ভার্চুয়ালি উপস্থিত থাকতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে চলমান যুদ্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের উপায় খুঁজে বের করতে হবে। যুদ্ধের এই পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলো সংকটে পড়েছে বলেও রুশ পররাষ্ট্রমন্ত্রীকে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে তৈরি পোশাক ছাড়া আর কী কী পণ্য রাশিয়া আমদানি করতে পারে, সে বিষয়ে দেশটির শীর্ষ পর্যায়ে পর্যালোচনা চলছে বলেও জানান সের্গেই ল্যাভরভ।

প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ করতে আহ্বান জানান রাশিয়ার প্রতি। এ ছাড়া ঢাকা-মস্কোর অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুগুলো নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রথমবার বাংলাদেশ সফরে আসা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে রাশিয়ার দূতাবাসে যান ল্যাভরভ।

এর আগে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকা আসার পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে ল্যাভরভ ও আব্দুল মোমেনের মধ্যে রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ চাপের পরও বাংলাদেশ তার নিজের স্বার্থ রক্ষা করে চলবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার