জাতীয়

৪২ টাকা কেজিতে চাল, ২৮ টাকা কেজিতে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

মিলারদের হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সবকিছু আমাদের মাথায় আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন। আমাদের প্রস্তুতি আছে, আশা করছি, বাংলাদেশে খাদ্যসংকট হবে না।

আজ মঙ্গলবার মন্ত্রিসভার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, অভ্যন্তরীণভাবে ৫ লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। আর ধান সংগ্রহ করা হবে ৩ লাখ মেট্রিক টন। চলের দাম হবে ৪২ টাকা কেজি, আর ধান হবে ২৮ টাকা কেজি। গেল বছর চাল কেনা হয়েছিল ৪০ টাকায়, ধান ২৭ টাকায়। আগামী এক সপ্তাহের মধ্যেই এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হবে। এ সময়ে বাংলাদেশে খাদ্যসংকট হবে না। আমন ধান কাটা শুরু হলেই এই সংগ্রহ শুরু হবে। অর্থাৎ ১০ নভেম্বরের মধ্যে সংগ্রহ শুরু হবে। তবে কতদিন চলবে, তা সুনির্দিষ্ট করে বলেননি তিনি।

বৈঠকে খাদ্যমন্ত্রী ছাড়াও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ দুর্ভিক্ষ থেকে দেশকে বাঁচাতে খাদ্য উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র