জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

২৭ নভেম্বর মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাপা

আগামী ২৭ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ৩০০ আসনে মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আজ শুক্রবার দলটির মনোনয়ন ফরম বিতরণ এবং গ্রহণ কার্যক্রমের শেষ দিন।

রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে কার্যক্রম, চলবে সন্ধ্যা পর্যন্ত। একইসাথে চলছে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম।

মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, অবরোধের বিষয়টি মাথায় রেখে ফরম বিতরণের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত এক হাজার ৭২০টি ফরম বিক্রি হয়েছে। আজও ফরম বিক্রি চলছে।

সকাল থেকে জাপার চেয়ারম্যান ও মহাসচিবসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। সকালে রংপুর বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। বিকালে রাজশাহী বিভাগের আসন থেকে যারা জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের সাক্ষাৎকার নেয়া হবে। কাল ও পরশু সাক্ষাৎকার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নেতারা।

আরও পড়ুনঃ চালের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন তীক্ষ্ণ দৃষ্টি রাখছে: খাদ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

12 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র