জাতীয় দেশ সংযোগ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে টোলপ্লাজায় বাসে আগুন লেগে দগ্ধ ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে তিন যাত্রী দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে কেরানীগঞ্জের আবদুল্লাহপুরের পলাশপুরে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে তাৎক্ষণিক দগ্ধদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে ইসলামপুর পরিবহন নামে একটি বাস ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটা উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজায় কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বাসে আগুন ধরে যায়। এ সময় সবাই বাস থেকে নেমে পড়লেও তিনজন দগ্ধ হন। স্থানীয়রা এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। খবর পেয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ ২৭ নভেম্বর মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাপা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র