২০ লাখ টাকায় হলো সংস্কার; খুলছে কাজীপাড়া মেট্রোরেল স্টেশন
মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন সংস্কার করে চালু করতে খরচ হয়েছে ২০ লাখ ৫০ হাজার টাকা।
শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এই স্টেশনে থামবে মেট্রোরেল। এছাড়া আগামীকাল থেকে সপ্তাহে ৭ দিনই চলবে মেট্রোরেল।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ সাংবাদিকদের এই তথ্য জানান।
ডিএমটিসিএল এমডি আরও বলেন, ২০ সেপ্টেম্বর (শুক্রবার ) থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে। এদিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে এবং বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১২ মিনিট হেডওয়েতে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচল করবে।
আরও পড়ুনঃ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন





