২০২৪ সালের জানুয়ারির মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচন
২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এছাড়া আগামী সংসদ নির্বাচনে দেশের মেট্রোপলিটন ও জেলা সদরের আসনসমুহে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)’র মাধ্যমে ভোট গ্রহণের কথা জানিয়েছে ইসি।
দ্বাদশ সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন (ইসি) আজ রোডম্যাপ ঘোষণা করেছে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই রোডম্যাপ ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন
নির্বাচন কমিশন সচিব মো. খোন্দকার হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা এমিলি, আনিছুর রহমান ও মো. আলমগীর বক্তব্য রাখেন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল অসুস্থ থাকায় সাংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেন নি।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাকী সময়ে সব দলের আস্থা অর্জন করে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করে বর্তমান নির্বাচন কমিশন। এই নির্বাচনকে সামনে রেখে বুধবার রোডম্যাপ উপস্থাপন করা হয়। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আহসান হাবিব খান রোডম্যাপ ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন। দেশের মেট্রোপলিট্রন ও জেলা শহরের আসনগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কথা জানান তিনি।






রিজার্ভ শিগগিরই আবার ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে: অর্থমন্ত্রী - tathyasangjog
September 15, 2022[…] […]