১২ নভেম্বর মুক্তি পাবে টাইগার-৩, অগ্রিম টিকিট বুকিং-এ ভিড়
বলিপাড়ার ভাইজান সালমান খান আর ক্যাটরিনা কাইফের সিনেমা ‘টাইগার-৩’ আগামী ১২ নভেম্বর সিনেমা মুক্তি পাচ্ছে। চলচ্চিত্রটি নিয়ে যে দর্শকদের মধ্যে যে বিপুল আগ্রহ রয়েছে তার প্রমাণ মিলেছে এর অগ্রিম টিকিট বুকিং-এ। ট্রেড এক্সপার্টদের মতে, ৬০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে প্রথম দিনই।
‘টাইগার-৩’ ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের নতুন সংযোজন। ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’র পর টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা এটি। ১২ নভেম্বর দীপাবলির আবহে মুক্তি পাবে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত, মণীশ শর্মা পরিচালিত এ সিনেমা।
সালমান-ক্যাটরিনার সঙ্গে এ সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। এছাড়া এ সিনেমায় ‘পাঠান’ শাহরুখ খানের ক্যামিও রয়েছে, যা দর্শকদের ভীষণ মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ৫ নভেম্বর শুরু হয় সিনেমার টিকিটের অগ্রিম বুকিং। দর্শকরা যে দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন; তা প্রমাণিত প্রথম দিনের বিক্রি হওয়া টিকিটের পরিমাণ দিয়েই।
পিভিআরের পক্ষে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘দীপাবলির দিন মুক্তি পাওয়া সত্ত্বেও আমরা এরই মধ্যে অগ্রিম বুকিংয়ে ১ লাখ টিকিট বিক্রি করেছি, যার মধ্যে প্রথম দিনেরই ৬০ হাজার টিকিট রয়েছে।
প্রসঙ্গত, ভারতজুড়ে সালমান খানের জনপ্রিয়তার কোটা পূর্ণ করার তাগিদে সিনেমাটি তামিল ও তেলুগু ভাষায় ডাবিং করা হয়েছে, যা কি না ছাপিয়ে গেছে হিন্দি বেল্টকেও।
ধারণা করা হচ্ছে সিনেমাটি প্রথম সপ্তাহেই ২০০ কোটির গণ্ডি পার করতে পারবে। এ বিষয়ে প্রখ্যাত ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচক তরণ আদর্শ জানান, ‘টাইগার-৩’-এর অগ্রিম বুকিংয়ের পরিমাণ খুবই আশাব্যঞ্জক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ছবি হিসেবে খুবই ভালো প্রতিক্রিয়া পেয়েছে অগ্রিম বুকিং। সকাল পর্যন্ত পিভিআর, আইনক্স ও সিনেপলিস মিলিয়ে প্রায় ৬৩ হাজারের মতো টিকিট বিক্রি হয়েছে।
আরও পড়ুন: শিল্পা শেঠীর ফিটনেস রহস্য জেনে নিন






জাতীয় চলচ্চিত্র পুরস্কার: ২৭ ক্যাটাগরিতে পুরস্কৃত ৩২ জন, উপস্থাপনা করবেন ফেরদৌস-পূর্ণিমা - Tathya Sang
November 7, 2023[…] আরও পড়ুন: ১২ নভেম্বর মুক্তি পাবে টাইগার-৩, অগ্রি… […]