জাতীয়

হ্যাকারদের কবলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

ইরানে ইন্টারনেট–সেবার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল

গতকাল শনিবার কিছুক্ষণের জন্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হ্যাকারদের কবলে পড়েছিল। হ্যাকাররা টিভির পর্দায় সরকারবিরোধী ছবি ও ক্যাপশন প্রকাশ করে সম্প্রচার কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করে।

গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে টিভিতে সংবাদ বুলেটিন চলার সময় হঠাৎ পর্দায় কিছু ছবি ভেসে ওঠে।

বুলেটিন চলাকালে পর্দায় প্রথমে একটি মুখোশ দেখা যায়। এর পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনির একটি ছবি ভেসে ওঠে। ছবিতে দেখা যায়, খামেনির চারপাশে আগুন জ্বলছে।

আরও পড়ুনঃ বৈশ্বিক খাদ্য সংকট সমাধানে সাহায্যের আশ্বাস পুতিনের

ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নতুন করে তিন বিক্ষোভকারী নিহত হওয়ার পর এ হ্যাকিংয়ের ঘটনা ঘটল। হ্যাকাররা তাদের দলটির নাম ‘আদালত আলি’ বা ‘আলির বিচার’ বলে উল্লেখ করেছে। একটি ছবিতে দেখা গেছে, ইরানের সর্বোচ্চ নেতার মাথাকে নিশানা করা হয়েছে। এ ছাড়া সম্প্রতি পুলিশি হেফাজতে নিহত তরুণী মাসা আমিনি এবং তাঁর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করার সময় নিহত আরও তিন নারীর ছবিও দেখা গেছে। একটি ছবির ক্যাপশনে লেখা হয়, আমাদের সঙ্গে যুক্ত হোন এবং জেগে উঠুন। আরেকটিতে লেখা হয়, আপনাদের থাবায় আমাদের মতো তরুণদের রক্ত ঝরছে।

উল্লেখ্য, আয়াতুল্লা আলি খামেনির বিরুদ্ধে এ ধরনের বিদ্রোহ প্রদর্শন বিরল ঘটনা। তিনি ইরানে প্রায় সম্পূর্ণ ক্ষমতার অধিকারী ব্যক্তি। তবে মাসার মৃত্যুকে কেন্দ্র করে মাঝেমধ্যে মানুষকে প্রকাশ্যে তাঁর বিরোধিতা করতে দেখা যাচ্ছে।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র