জাতীয় ফিচার

হিজরতের নামে নিরুদ্দেশ ৫৫ জনের তথ্য পেয়েছে র‍্যাব

হিজরতের নামে নিরুদ্দেশ ৫৫ জনের তথ্য পেয়েছে র‍্যাব

নতুন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে হিজরতের নামে নিরুদ্দেশ থাকা আরও ৫৫ জনের বিষয়ে তথ্য পাওয়ার কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান(র‍্যাব)। এদের মধ্যে ৩৮ জনের পূর্ণাঙ্গ নাম–ঠিকানা প্রকাশ করা হয়েছে।

গতকাল সোমবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসব তরুণ পার্বত্য এলাকার দুর্গম অঞ্চলে পাহাড়ি বিচ্ছিন্ন সংগঠনের ছত্রচ্ছায়ায় প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁদের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে অভিযান চলছে। পাহাড়ি যে সশস্ত্র গোষ্ঠীর ক্যাম্প বা আস্তানায় জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে, সেখানে অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে তারা সরে যাওয়ার চেষ্টা করছে। তারা মিজোরাম সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে—এই আশঙ্কায় ওই সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ “বিএসএফকে নিয়ন্ত্রণে রাখতে না পারা ভারতের জন্য লজ্জাজনক”

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আমরা এখন পর্যন্ত ৫০ জনের বেশি তরুণের বিষয়ে তথ্য পেয়েছি, যাঁরা দেশের বিভিন্ন জেলা থেকে নিরুদ্দেশ হয়েছেন। তাঁরা গত দুই বছরে নিরুদ্দেশ হয়েছেন। সর্বশেষ দেড় মাস আগে কুমিল্লা থেকে সাত তরুণ নিরুদ্দেশ হন। ১৯ জেলা থেকে ৫৫ জন ঘর ছেড়েছেন। তাঁদের মধ্যে ৩৮ জনের নাম-ঠিকানা প্রকাশ করেছে র‌্যাব। এর মধ্যে দুই দফায় গ্রেপ্তার ১২ জন এই তালিকার বাইরে। কোন জেলা থেকে কতজন নিরুদ্দেশ হয়েছেন, সেই তালিকা আমাদের কাছে আছে। তাঁদের কারও কারও পরিবার জানে, সন্তান বিদেশে গেছেন, তাঁরা মাঝেমধ্যে অর্থ পাঠান। কিন্তু আসলে তাঁরা জঙ্গি সংগঠনে যুক্ত হয়ে ঘর ছেড়েছেন।

নতুন জঙ্গি সংগঠনের সদস্যদের পার্বত্য এলাকায় পাহাড়ি বিচ্ছিন্ন সংগঠনের ছত্রচ্ছায়ায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান কমান্ডার আল মঈন। তিনি বলেন, সেখানে তাঁদের বোমা তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিভিন্ন সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র